গিতালদহে বন্যা কবলিত এলাকায় দূর্গতদের সাহায্যে এগিয়ে এলো পুলিশ প্রশাসন
গিতালদহে বন্যা কবলিত এলাকায় দূর্গতদের হাতে খাবার সামগ্রী তুলে দিল পুলিশ প্রশাসন। রবিবার বিকেল ৩টা নাগাদ এই খবর দিনহাটা থানার পক্ষ থেকে জানানো হয়।
জানা যায় সিতাই বিধানসভা এলাকার গিতালদহের ভারত বাংলাদেশ সীমান্তের ধরলা নদী লাগোয়া জারিধরলা ও দরিবশ টু এলাকায় একটানা বৃষ্টিতে ধরলা নদীর জল বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির শিকার সেখানকার বাসিন্দারা। সেই দুর্গত মানুষের পাশে দাঁড়াল দিনহাটা মহকুমা পুলিশ প্রশাসন।
এদিন বিকেলে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এর উপস্থিতিতে বন্যা দুর্গতদের খাবারের সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন জেলা পরিষদের পক্ষ থেকেও বন্যা দুর্গতদের খাবারের সামগ্রী প্রদান করা হয়।
জেলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ছাড়াও আনারুল হক বাবু, মতিউর রহমান ও অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ