৩০ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ, জানুন বিস্তারিত
৩০ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগের তরফে ৩০ হাজার গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ প্রক্রিয়া আগামী ১৫ই জুলাই থেকে শুরু হবে। জানা যাচ্ছে ভারতীয় ডাক বিভাগ (India Post GDS Recruitment)। জিডিএস পোস্টে (India Post GDS Recruitment 2024) নিয়োগ ছাড়াও শাখার পোস্টমাস্টার ও সহকারী পোস্টমাস্টার পদেও নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্যতা
গ্রামীন ডাক সেবক - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ
পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ
পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ
বয়সসীমা
গ্রামীন ডাক সেবক, পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার ও পোস্টমাস্টার পদে আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন
গ্রামীন ডাক সেবক, পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার ও পোস্টমাস্টার পদে চাকরি পেলে বেতন হবে ১২ থেকে ১৬ হাজার টাকার মধ্যে।
আবেদন ফি
সাধারণ, ইডব্লিউএস ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি জমা করতে হবে না।
আবেদন করতে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ