world environment day 2024: বিশ্ব পরিবেশ দিবসে এবছরের লক্ষ্য কী?
ভূমি পুনরুদ্ধার এবং মরুকরণ ও খরার বিরুদ্ধে অভিযোজন ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই বছর বিশ্ব পরিবেশ দিবস (world environment day 2024) উদ্যাপিত হবে। ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করবে সৌদি আরব।
ইউএনইপির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর ৫ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস (world environment day 2024) । ১৯৭২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি আয়োজনের উদ্যোগ নেয়। বিগত পাঁচ দশক ধরে পরিবেশগত নানা দিক ও মাত্রার কথা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৈশ্বিক বৃহত্তম প্ল্যাটফর্মগুলোর কাছে এই দিন হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে প্রায় কোটি মানুষ অনলাইন থেকে শুরু করে নানা ব্যক্তি উদ্যোগ, ইভেন্ট ও কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করে থাকে।
মরুকরণ মোকাবিলায় জাতিসংঘ কনভেনশন অনুসারে পৃথিবীর প্রায় ৪০ শতাংশ ভূমি ক্ষয়প্রাপ্ত হয়েছে, যা সরাসরি প্রভাবিত করছে বিশ্বের অর্ধেক জনসংখ্যাকে। বৈশ্বিক জিডিপির প্রায় অর্ধেকই (৪৪ ট্রিলিয়ন ডলার) এতে হুমকির মুখে পড়েছে।
জাতিসংঘ কনভেনশনে আরও বলা হয়েছে, ২০০০ সাল থেকে খরার সংখ্যা এবং সময়কাল বেড়েছে ২৯ শতাংশ। জরুরি কোনো পদক্ষেপ নেওয়া না হলে ২০৫০ সালের মধ্যে খরার প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের জনসংখ্যার তিন-চতুর্থাংশ।
বাস্তুতন্ত্র পুনরুদ্ধার (২০২১-২০৩০) সংক্রান্ত জাতিসংঘ দশকের একটি মূল স্তম্ভ হচ্ছে ভূমি পুনরুদ্ধার। বিশ্বজুড়ে বাস্তুতন্ত্রকে রক্ষা ও ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে ভূমি পুনরুদ্ধার, যা এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ।
মরুকরণ প্রতিরোধে জাতিসংঘ কনভেনশনের ৩০তম বার্ষিকী উদ্যাপিত হবে চলতি বছরের ২ থেকে ১৩ ডিসেম্বর, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে মরুকরণ মোকাবিলায় জাতিসংঘ কনভেনশনের (ইউএসডিসির) ষোলোতম অধিবেশন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ