Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরে ভারী, দক্ষিণে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরে ভারী, দক্ষিণে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather update


আজ উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি। দক্ষিণের হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কালও তাই।

১৪ তারিখ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে।

১৬,১৭ এবং ১৮ তারিখ উত্তরে ভারী এবং দক্ষিণের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

১৩,১৪,১৫ তারিখ পশ্চিমের ৩ জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা। বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র এবং ঘর্মাক্ত আবহাওয়া।

এর মধ্যে ১৫ তারিখ ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

১৫ এবং ১৬ তারিখ দক্ষিণের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস। সেদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহ থাকছে না।

১২ , ১৩ এবং ১৪ তারিখ কোনো বৃষ্টি পাবে না কলকাতা। ১৫ তারিখ খুব সামান্য বৃষ্টি পেতে পারে।

১৬, ১৭ এবং ১৮ কিছুটা আশানুরূপ বৃষ্টি পাবে কলকাতা।

মৌসুমী বায়ু নিয়ে দিল্লির মৌসম ভবন ১৪ তারিখের আগে কোনো পূর্বাভাস দেওয়ার জায়গায় নেই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code