প্রবল ঝড়ে ভেঙে গেল দুটি গাছ বীরভূমের বক্রেশ্বরে
দিন কয়েক তীব্র দাবদাহের পর আজ বীরভূম জেলার বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি হয়। আর এই প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো দুটি গাছ । একটি হল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ার পঞ্চায়েত সংলগ্ন বহু প্রাচীন অশ্বত্থ বা পাকুড় গাছ। শতাধিক প্রাচীন এই গাছটি পাখিদের বাসস্থান ,বহু মানুষের আশ্রয়স্থল। গাছটি ভেঙে যাওয়াই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । বেঁকে যায় বিদ্যুতের খুঁটি। পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে । স্থানীয় মানুষ উদ্ধার কাজে নেমে পড়ে । পাশাপাশি প্রশাসন দপ্তরকেও এ ব্যাপারে অবগত করা হয় । স্থানীয় ক্লাবের সদস্য সন্দীপ চৌধুরী বলেন শীঘ্রই এখানে একটি গাছ লাগানো হবে। এছাড়াও বক্রেশ্বর ধামের মূল মন্দির সংলগ্ন একটি বহু প্রাচীন কৃষ্ণচূড়া গাছ ঝড়ে ভেঙ্গে যায় ।
হতাহতের কোন খবর না থাকলেও একটি সাইকেল ভেঙে যায়। এ ব্যাপারে মন্দিরের সেবাইত দেবনাথ মুখার্জি জানান আমরা যখন মন্দিরে ভেতরে রয়েছি ঠিক তখনই এমন বিপর্যয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ