রেলস্টেশনে ATM-বসাতে স্মারকলিপি আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের
আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের তরফে ব্যাঙ্ক অফ বরোদার চিফ ম্যানেজারের কাছে একটি দাবি পত্র দেওয়া হয়। আজিমগঞ্জ জংশনে বর্তমানে একটিও এটিএম কাউন্টার নেই। স্বাভাবিকভাবেই দুর্ভোগের শিকার হন হাজার হাজার রেলযাত্রী, সাধারণ মানুষ ও স্থানীয় মানুষ।
এই প্রসঙ্গে মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক (ডক্টর) রাজা ঘোষ বলেন এর আগেও আমরা জিয়াগঞ্জ স্টেট ব্যাংকের নিকট এ টি এম এর দাবি দেই। এখনো অব্দি স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কোন উদ্যোগ না নেওয়ায় বিভাগীয় রেলওয়ে প্রবন্ধক হাওড়া (২৩ শে মে, ২০২৪) ও ব্যাঙ্ক অফ বরোদা জিয়াগঞ্জ শাখায় (আজকে) এই অনুরোধ স্মারকলিপি র মাধ্যমে জানানো হলো।
এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্চের আহ্বায়ক স্ত্রী সুভাষ পান্ডে, অধ্যাপক শ্রী অশোক রাজমাহালি, অধ্যাপক (ডক্টর) অভিষেক বসু।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ