Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 WC BAN vs RSA: রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

BAN vs RSA


নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে পরাজিত করলো দক্ষিণ আফ্রিকা। ডি-গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় দিয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা পাকা করে ফেললো দক্ষিন আফ্রিকা। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার বাংলাদেশের বিরুদ্ধেও জয়। ফলে ৬ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

এদিন টসে জিতে প্রথম ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা শিবির। মিলার ও ক্লাসেনের দুরন্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে প্রোটিয়ারা। ক্লাসেন ৪৬, মিলার ২৯ ও ডি-কক ১৮ রান করে। বাকি আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে লক্ষ্য থেকে ৪ রান আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। প্রথম দিকে শান্ত ১৮ রান করে। পরে ম্যাচকে টানেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। তৌহিদ ৩৭ ও মাহমুদুল্লাহ ২০ রান করে। শেষমেষ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে ইনিংস শেষ হয়ে যায় বাংলাদেশের। ৪ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code