Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 বিশ্বকাপে কৃপণতম বোলিং করে বিশ্বরেকর্ড লকি ফার্গুসনের

T20 বিশ্বকাপে কৃপণতম বোলিং করে বিশ্বরেকর্ড লকি ফার্গুসনের

Ferguson


টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। আর সেই ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লকি ফার্গুসন। নিউ জ়িল্যান্ডের বোলার টি-টোয়েন্টি ইতিহাসে কৃপণতম বোলিং করেছেন।

এদিন ফার্গুসন চারটি ওভারে কোনও রান হজম করেননি। প্রত্যেকটি ওভারই মেডেন। নিয়েছেন তিনটি উইকেটও। টি-টোয়েন্টির ক্রিকেটবিশ্বে এত সফল বোলিং আর কারও নেই।

এর আগে, ২০২১ সালে পানামার বিরুদ্ধে কানাডার সাদ বিন জাফরও চারটি মেডেন ওভার করেছিলেন। তবে তিনি দুটি উইকেট পেয়েছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক দু’টি মেডেনের ইতিহাস রয়েছে তিন বোলারের। ২০২৪-এ বাংলাদেশের তানজিম হাসান সাকিব নেপালের বিরুদ্ধে দু’টি মেডেন করেছিলেন। ২০১২ সালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এবং ভারতের হরভজন সিং ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি করে মেডেন করেছিলেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code