সিভিক পুলিশ গিয়ে বলছে কবে তৃণমূলে যোগ দিবি, বিস্ফোরক অভিযোগ বিধায়ক সুকুমার রায়ের
কোচবিহার:
হাতছাড়া হল বিজেপির আরও একটি অঞ্চল। ঢাংঢিংগুড়ি অঞ্চল এর বিজেপি প্রধান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো আজ।
কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন প্রধানের হাতে ।
ঢাংঢিংগুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার দাস জানান বিজেপিতে থেকে প্রধান হিসেবে আমি কোন রকম উন্নয়নমূলক কাজ করতে পারছিলাম না তাই মানুষের জন্য আজ সিদ্ধান্ত নিয়ে তৃণমূলে যোগদান করলাম, যাতে মানুষের পাশে মানুষের হয়ে কাজ করতে পারি।
এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন তৃণমূলের কিছু হার্মাদ বাহিনী এবং পুলিশকে সঙ্গে নিয়ে প্রধান এবং পঞ্চায়েতদের বাড়িতে যাচ্ছে রাতের বেলায় সেখানে গিয়ে নানা রকম অত্যাচার এবং তৃণমূলে যোগদান করার কথা বলে হুমকি দিচ্ছে। গতকাল রাতেও আমার সাথে মাম্পি এবং তার স্বামীর অনেকক্ষণ কথা হয়েছে, তারা বলেছে তাদেরকে প্রচন্ডভাবে প্রেসার দেওয়া হচ্ছে তৃণমূলে যোগদান করার জন্য।
তিনি আরও বিস্ফোরক অভিযোগ করে বলেন, পুলিশের ভয় দেখিয়ে বিজেপির কর্মীদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। সিভিক পুলিশ গিয়ে বলছে কবে তৃণমূলে যোগ দিবি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ