কোরবানির জন্য নির্ধারিত পশু নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন না BSF, পথ অবরোধ করে প্রতিবাদ
দিনহাটা:
ঈদের আর মাত্র ১ দিন বাকি। কিন্তু তার পরেও দিনহাটা এক নং ব্লকের গিতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন চারটি গ্রামের মানুষদের পশু কোরবানির জন্য নির্ধারিত পশু নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন না বিএসএফ, এমনি অভিযোগে সকাল থেকেই উত্তাল গিতালদহ।
অভিযোগ, কুরবানীর জন্য পশু বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নিতে গেলে স্বীকার হতে হচ্ছে হেনস্থার। তাই বিএসএফের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গিতালদহে পথ অবরোধ করলো সীমান্ত সংলগ্ন চারটি গ্রামের সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিরা।
তাদের দাবি প্রত্যেক বছর ঈদের সময় বিএসএফ ইচ্ছাপ্রণোদিতভাবে এই সমস্যা করে। সীমান্ত সংলগ্ন মানুষদের আরও অভিযোগ কোরবানির পশু সীমান্ত সংলগ্ন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগেই দিনহাটা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিনহাটা থানার আইসি সহ একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে সীমান্ত সংলগ্ন গ্রামের মানুষদের নিয়ে বৈঠক হয়। কিন্তু তারপরেও বিএসএফ সেই বৈঠকের সিদ্ধান্তকে কোন রকম তোয়াক্কা করছে না।
ইতিমধ্যেই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থল এসে উপস্থিত হন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এবং দিনহাটা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী। পথ অবরোধের জেরে ব্যাপক যানজট এবং উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ