স্নাতক যোগ্যতায় SEBI-তে একাধিক শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
Security and Exchange Board of India SEBI Grade A Assistant Manager পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। যে প্রার্থীরা এই SEBI Assistant Manager গ্রেড A বিভিন্ন পোস্ট নিয়োগ পরীক্ষায় আগ্রহী তারা 11 জুন 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারেন।
মোট ৯৭টি শূন্যপদ রয়েছে। ছয়টি পদে এই শূন্যপদ গুলি রয়েছে। আবেদন কারীকে পদ অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি বয়সের ঊর্ধ্বসীমা হবে ৩০ বছর। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদন ফি বাবদ General / OBC / EWS : 1000/- এবং SC / ST / PH : 100/-। সাথে অতিরিক্ত 18% GST দিতে হবে।
আবেদনকারীদের অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয়গুলো ভালো করে দেখে নিয়ে তারপর আবেদন করতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ