Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট কাটা দলীয় কর্মীদের হুঁশিয়ারি শতাব্দীর

ভোট কাটা দলীয় কর্মীদের হুঁশিয়ারি শতাব্দীর

Satabdi Roy


খয়রাশোল ব্লক এলাকা থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থীর থেকে প্রায় চার হাজার চারশত বেশী ভোটে লিড পায় । লোকসভা ভোটের জয়কে সামনে রেখে শুক্রবার খয়রাশোল গোষ্ঠডাঙ্গা মাঠে খয়রাশোল ব্লক তৃনমূলের পক্ষ থেকে ব্লক এলাকার জনগনের উদ্যেশ্যে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও দলীয় কর্মীদের নিয়ে বুথ কর্মী প্রীতি সম্মলেনের আয়োজন করা হয় । 


অনুষ্ঠানে খয়রাশোল ব্লক তৃনমূলের বুথস্তর ও অঞ্চলস্তরের দায়িত্বে থাকা দলীয় কর্মীদের শংসাপত্র প্রদান করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে । এটা যেমন তৃনমূলের নতুন ভাবনা সেইরূপ ভোটের আগে পাঁচিলে থাকা বা বিভিন্নভাবে ভোট কাটা দলীয় কর্মীদেরও বহিষ্কারের চিন্তাভাবনা করা হচ্ছে বলে সতর্কবানী শোনান সাংসদ শতাব্দী রায় । বিশেষ করে কয়েকজন দলীয় পদাধিকারী সহ দলীয় প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে এই তীর নিক্ষেপ করলেন বলে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা । 


এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশীষ বন্দোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়,জেলা তৃনমূল কোরকমিটি সদস্য সুদীপ্ত ঘোষ,খয়রাশোল ব্লক তৃনমূল কোরকমিটি যুগ্ম আহ্বায়ক শ্যামল গায়েন ও মৃনালকান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জল হক কাদেরী ও কাঞ্চন দে,জেলাপরিষদ সদস্যা কামেলা বিবি, খয়রাশোল পঞ্চায়েতসমিতি সভাপতি অসীমা ধীবর ।


প্রসঙ্গত তেরো জুন দলবিরোধী কাজের জন্য রামপুরহাট একনং ব্লকের আয়াষ অঞ্চলের তৃণমূল নেতা আকবর আলমকে ছয় বছরের জন্য দল থেকে বহিস্কার করে তৃণমূল । দশ জুন সিউড়ি একনং ব্লক তৃণমূল কমিটি সদস্য সমীরন চক্রবর্তীকে দল থেকে বহিস্কার করে তৃণমূল ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code