পাটনা হাইকোর্টে স্নাতক যোগ্যতায় কাজের সুযোগ, এখনি আবেদন করুন
বিহারের পাটনা হাইকোর্ট অফ জুডিকেচার PHC/01/2024 অনুবাদক কাম প্রুফ রিডার নিয়োগ 2024-এর বিজ্ঞাপন প্রকাশ করেছে৷ এই অনুবাদক কাম প্রুফ রিডার নিয়োগে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চান তারা 31 মে 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারেন৷
জানা যাচ্ছে মোট ৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদন করার জন্য পুরুষদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩৭ বছর। এই পদগুলিতে আবেদন করতে প্রার্থীদের ইংরাজীতে স্নাতক হতে হবে এবং হিন্দি জ্ঞান থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
আরও জানা গেছে, আবেদনকারীদের পাটনা, হাজীপুর ও মুজাফফরপুরে পরীক্ষা কেন্দ্র হবে। সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ১১০০ টাকা এবং এসসি, এসটি প্রার্থীদের আবেদন ফি ৫৫০ টাকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ