Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার লোকসভায় TMC-র জয়ের অন্যতম কাণ্ডারী উদয়ন গুহকে সংবর্ধনা নস্যসেখ উন্নয়ন পরিষদের

কোচবিহার লোকসভায় জয়ের অন্যতম কাণ্ডারী উদয়ন গুহকে সংবর্ধনা নস্যসেখ উন্নয়ন পরিষদের 

Udyan Guha

আজ শুক্রবার সকাল 9 টায় নস্যশেখ উন্নয়ন পরিষদের দিনহাটা কমিটির পক্ষ থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ের অন্যতম কান্ডারী উদয়ণ গুহকে সংবর্ধনা দেওয়া হয়। পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক সকল ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনের নস্যশেখ পরিষদের সদস্যরা তৃণমূলের সমর্থনে প্রচারের পাশাপাশি প্রার্থীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালায়।



এর আগে দিনহাটা এক নম্বর ব্লকের অন্যতম নেতা নূর আলম হোসেনকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।




আজ সংক্ষিপ্ত আলোচনায় উদয়ণ বাবু নস্যশেখ সমাজের সামগ্রিক উন্নয়নে সংগঠনের সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন । সংগঠনের বিভিন্ন ক্রিয়াকলাপে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে কথা দেন। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, শিক্ষক নাসিরুদ্দিন, আবেদ আলী,শিক্ষক আশাদুজ্জামান, শিক্ষক সাদিক , শিক্ষক হবিবর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ফেরদৌস মিঞা,শিক্ষক মহাবুল, জনাব সফিকুল, জনাব আতোয়ার রহমান, রফিক হোসেন, আশরাফুল হক , আনারুল হক ও অন্যান্য সদস্যরা। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code