Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলার উৎপাদিত আমের এক চতুর্থাংশ পাড়ি দিচ্ছে দিল্লী ম্যাঙ্গো ফেস্টিভ্যালে

জেলার উৎপাদিত আমের এক চতুর্থাংশ দিল্লীর আম উৎসবে আজই পাড়ি দিবে

Mango festival

বাঁকুড়াঃ 

অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লীর 'ম্যাঙ্গো ফেস্টিভ্যালে' পাড়ি দিচ্ছে 'বাঁকুড়ার আম'। আগামী ১৬ জুন দিল্লীতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত 'আম্রপালি' সহ বিভিন্ন জাতের ৭ মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।



প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফালি আমের সঙ্গে স্বাদে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভীন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর। আর সঙ্গে দিল্লীর 'ম্যাঙ্গো ফেস্টিভ্যালে' সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই।



আমচাষী নিত্যানন্দ গরাই বলেন, আমার বাগানে ১০০ প্রজাতির আমের গাছ আছে, তবে এবার ৪০ টি প্রজাতির গাছে ফলন এসেছে। তবে জাপানিজ মিয়াজাকি, থাইল্যাণ্ড, বাংলাদেশ সহ দেশী-বিদেশী মিলিয়ে ৩০ টি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান।



বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশীষ মান্না এবিষয়ে বলেন, আগামী ১৬ জুন থেকে ৩০ জুন দিল্লীর 'ম্যাঙ্গো ফেস্টিভ্যালে' থাকছে বাঁকুড়ার আম। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় ছ'হাজার হেক্টর জমিতে ২৮ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে, যার মধ্যে দেশী-বিদেশী প্রজাতি মিলিয়ে ৭ মেট্রিক টন আম যাচ্ছে দিল্লীর ওই মেলায়। তবে গত বছরের মতো এবারও দিল্লীর ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়ার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code