Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ি ঘর ভাঙচুর, অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ি ঘর ভাঙচুর, অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

BJP worker attack


দিনহাটা

লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পরেও দফায় দফায় উত্তপ্ত দিনহাটা। বিজেপি করার অপরাধে দিনহাটার নিগমনগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে। 


বাপ্পা বিশ্বাস নামে দিনহাটা নিগননগর এলাকার ওই বিজেপি কর্মী এবং তার স্ত্রী বিনা হেমব্রমের অভিযোগ গতকাল গভীর রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে অবাধে ভাঙচুর চালায়, সেই সময় বাপ্পা বিশ্বাসের স্ত্রী বিনা হেমব্রম তার স্বামীকে বাঁচানোর জন্য ঘর থেকে বের করে দিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাপ্পার স্ত্রীকে মারধর করে। বাপ্পা অভিযোগ করে তার স্ত্রী বিনা হেমব্রম ছয় মাসের অন্তঃসত্ত্বা এটা জানার পরেও তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত এবং দুষ্কৃতীরা তার পেটে লাথি মারে। বর্তমানে বিনা হেমব্রম দিনহাটা মহাকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 



বাপ্পা বিশ্বাস নামে ঐ বিজেপি কর্মী জানান ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে তিনি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দিনহাটা 2 নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ নাকচ করে দিয়ে জানান এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনভাবেই জড়িত নয় বিজেপি কর্মীরা নিজেরা নিজেদের বাড়িঘর ভেঙে এসব নাটক করছে এবং আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code