Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Exam Routine: ২০২৫-র মাধ্যমিক পরীক্ষা কবে? জানালো পর্ষদ

২০২৫-র মাধ্যমিক পরীক্ষা কবে? জানালো পর্ষদ

Madhyamik Exam


আর কয়েকটা মাস তারপরেই মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সামনেই ২০২৫ এর মাধ্যমিক। আগামী বছর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কবে ? বড় ঘোষণা দিল পর্ষদ। পর্ষদের তরফে পূর্ণাঙ্গ সূচি জানানো হল। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা।

কোন দিন কী বিষয়ে পরীক্ষা, দেখুন একনজরে :

১০ ফেব্রুয়ারি প্রথম ভাষা

১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা

১৫ ফেব্রুয়ারি অঙ্ক

১৭ ফেব্রুয়ারি ইতিহাস ১৮ ফেব্রুয়ারি ভূগোল

১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান

২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান

২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়


প্রসঙ্গত চলতি বছর ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। দেশের লোকসভা নির্বাচনের মাঝেই ৮০ দিনের মাথায় হল প্রকাশ করেছিল পর্ষদ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। এবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। গতবছর শতাংশের হার ছিল ৮৬.১৫। পাসের সবথেকে এগিয়ে ছিল শৈল শহর কালিম্পং। দ্বিতীয় স্থানেই ছিল এবার পূর্ব মেদিনীপুর। পাসের হারে তৃতীয় স্থানে ছিল কলকাতা। মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে ছিল ৫৭ জন। এবছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পায় ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code