আজ মেগা লড়াই, সুপার ৮-এ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের সামনে অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপের সুপার এইটে ইতিমধ্যে আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে রোহিত ব্রিগেড। আজ রোহিতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা শুরু হওয়ার কথা সেন্ট লুসিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (ভারতীয় সময় রাত ৮টায়)। স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট লুসিয়াতে বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। সময় গড়ালে বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে বলে খবর।
আজ ২৪ জুন অর্থাৎ সোমবার মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ভারত-অস্ট্রেলিয়ার খেলা ভারতীয় সময়ে শুরু রাত ৮টা থেকে। প্রথামাফিক আধ ঘণ্টা আগে টস।
ভারত-অস্ট্রেলিয়ার খেলা টিভি-তে সরাসরি সম্প্রচার করবে Star Sports Network। বিশেষত Star Sports 1 HD ও SD চ্যানেলে ইংরেজিতে ধারাভাষ্য। Star Sports 3 HD ও SD চ্যানেলগুলিতে হিন্দিতে ধারাভাষ্য। এছাড়াও অনলাইনে সম্প্রচার করবে Disney+ Hotstar অ্যাপে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ