চাকরি গিয়েছে তাই একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ করলো বীরভূমের স্কুলে
২০১৬-র প্যানেলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এই পরিস্থতিতে বর্তমান শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪ - ২০২৫ হতে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করল বীরভূম জেলার মুরারই দুইনং ব্লকের জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাইস্কুল ।
ওই স্কুলের শিক্ষক সংখ্যা ছিল দশজন । দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা প্রায় আড়াই হাজার । ২০১৬ সালে তিনজন শিক্ষক যোগদান করেছিল কিন্তু হাইকোর্টের রায়ে তিনজনের চাকরি চলে যায় । ফলে একাদশ শ্রেণিতে বর্তমানে কোনো শিক্ষক নেই । বর্তমানে দ্বাদশ শ্রেণীতে একশো দশ জন পড়ুয়া রয়েছে । এই অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে একাদশ শ্রেণিতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেয় পরিচালন সমিতি ।
তাদের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পরিচালন সমিতি । একাদশ শ্রেণীতে পড়াশোনা করার জন্য পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে পাইকর, নন্দীগ্রাম,মিত্রপুর স্কুলে যেতে হবে ছাত্রছাত্রীদের । এতেই ফাপড়ে পড়েছে অভিভাবক মহল । মাধ্যমিকে একানব্বই ছাত্র এবং একশো সাতচল্লিশ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে । এলাকাতে দু:স্থ পড়ুয়ার সংখ্যায় বেশি । এই অবস্থায় চিন্তার ভাঁজ ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ