Latest News

6/recent/ticker-posts

Ad Code

শনিবার পর্যন্ত উত্তরে কমলা সতর্কতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণেও

শনিবার পর্যন্ত উত্তরে কমলা সতর্কতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণেও





উত্তর ও দক্ষিণ দুই বঙ্গই তীব্র দাবদাহে পুড়েছে। শেষমেষ ঘূর্ণিঝড় রেমালের দাপটে নেমে এসেছে কিছুটা স্বস্তি। আবহাওয়া দফতরের আপডেটে অনুযায়ী, জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সহ ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা রয়েছে বলে খবর। 


অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

জুন মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় বজ্রপাতের সতর্কতা জারি।




দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১ এবং ২ জুন উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code