Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবটাই ষড়যন্ত্র! হাত রয়েছে শুভেন্দুর! সন্দেশখালি কাণ্ডে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে

সবটাই ষড়যন্ত্র! হাত রয়েছে শুভেন্দুর! সন্দেশখালি কাণ্ডে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে 

Suvendu-adhikari


লোকসভা ভোটের মধ্যে বহুচর্চিত সন্দেশখালির (Sandeskhali) কাণ্ডে নয়া মোড়। এবার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় একটি স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।


ভাইরাল ভিডিওতে সন্দেশখালির বিজেপির এক নেতাকে বলতে শোনা যাচ্ছে, রাজনীতি করতেই মিথ্যে ষড়যন্ত্রের ছক রচনা করা হয়েছিল। আর সেই ষড়যন্ত্র রচনা করতে যুক্ত আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতিতে।



ভিডিওতে দেখা যায়, মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে এমনই বিস্ফোরক দাবি করেছেন সন্দেশখালির বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, "তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না। শুভেন্দুদা বলেছিলেন, গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না। শুভেন্দু অধিকারী টাকা-মোবাইল দিয়ে সাহায্য করেছেন।"


***** ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য। ভাইরাল হওয়া ভিডিও-র ওপর ভর করেই এই প্রতিবেদন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code