নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: নির্বাচনের পারদ চড়তেই উত্তেজনা দিনহাটার কুর্শাহাটে। সোমবার বিকেলে বিজেপি প্রার্থী অজয় রায়ের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ‘জয় শ্রীরাম’ এবং ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা, যা ঘিরে তৈরি হয় সংঘাতের আবহাওয়া।
ঘটনার সূত্রপাত
সোমবার বিকেল চারটে নাগাদ কুর্শাহাট এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন বিজেপি প্রার্থী অজয় রায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রচার চলাকালীন সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান ও বিজেপি কর্মীরাও উচ্চস্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।
রাজনৈতিক সংঘাত ও উত্তেজনা
মুহূর্তের মধ্যে দুই পক্ষের এই স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের কর্মীরা একে অপরের মুখোমুখি চলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
প্রশাসনের ভূমিকা
তবে বড়সড় কোনো সংঘর্ষ ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। এলাকায় আগে থেকেই বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ মোতায়েন ছিল। বাহিনীর তৎপরতায় পরিস্থিতি শেষ পর্যন্ত আয়ত্তের বাইরে যেতে পারেনি।
বর্তমান পরিস্থিতি
পুলিশ সূত্রে জানানো হয়েছে, নতুন করে যাতে কোনও অশান্তি না ঘটে, তার জন্য এলাকায় কড়া পুলিশি টহল চলছে। প্রশাসনের পদস্থ আধিকারিকরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ