Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীর্ঘদিনের দাবী পূরণ ! অবশেষে LHB Rake নিয়ে যাত্রা শুরু উত্তরবঙ্গ এক্সপ্রেসের

দীর্ঘদিনের দাবী পূরণ ! অবশেষে LHB Rake নিয়ে যাত্রা শুরু উত্তরবঙ্গ এক্সপ্রেসের 

uttarbanga express
photo courtesy: social media



শিয়ালদা থেকে বামনহাট পর্যন্ত যাতায়াতকারী রেলযাত্রীদের দীর্ঘদিনের দাবী পূরণ হলো আজ। এতোদিন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ICF Rake ব্যবহার করা হতো সেখানে আজ থেকে LHB Rake ব্যবহার শুরু হলো । আজ সন্ধ্যায় শিয়ালদা থেকে যাত্রা শুরু করে নয়া LHB Rake নিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস।


LHB কোচগুলি পুরানো ICF কোচের চেয়ে নিরাপদ হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে৷ LHB-র একটি ভাল সাসপেনশন সিস্টেম, অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য এবং উন্নত ব্রেকিং কর্মক্ষমতা রয়েছে। যার ফলে দুর্ঘটনার প্রতি আরও প্রতিরোধী এবং লাইনচ্যুত হওয়ার ঝুঁকি কম করে।


তবে কোচের সংখ্যা আগের তুলনায় ১ টি কম হয়ে দাঁড়িয়েছে ১৭। তবে LHB এর মত উন্নত কোচ যাত্রী সুরক্ষার ক্ষেত্রে অপরিহার্য ছিল। যার দাবী কোচবিহার-দিনহাটা রেলযাত্রী ঐক্য মঞ্চ থেকে করা হয়েছিলো অনেক আগে থেকেই।


কোচবিহার-দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক রাজা ঘোষ জানিয়েছেন- "আমরা প্রথম বার ২রা এপ্রিল, ২০২৩ এ এই দাবি ডি. আর. এম., আলিপুরদুয়ার কে লিখিত ভাবে জানাই। জার্মান প্রযুক্তির মিশেল বিশিষ্ট এই কোচে যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য উভয়েই বৃদ্ধি পাবে। তবে মোট কোচের সংখ্যা ১ টি হ্রাস পাচ্ছে, এটা চিন্তার বিষয়। কোভিড পরবর্তীতে উত্তর বঙ্গ এক্সপ্রেসে ১ টি স্লীপার কোচ কমানো হয়েছিল সেটা আর ফিরিয়ে দেওয়া হয় নি। পুনরায় স্লীপার কোচ যাতে কমানো না হয় ও ১ টি স্লীপার কোচ ফিরিয়ে দেওয়া হয় এই দাবিও রাখছি।"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code