নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্রাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্ক ছড়াল এলাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্রাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনায় গুরুতর জখম ট্রাঙ্কারের চালক। আজ সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার চামটিবাগান মোড়ের কাছে। একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কারটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল। সেই সময় একটি যাত্রীবাহী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসচ্ছিল । যাত্রীবাহী বাসটি ট্রাঙ্কারের সামনে চলে আসতেই যাত্রীবাহী বাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের জমিতে উল্টে যায় ট্রাঙ্কারটি।
ঘটনায় গুরুতর আহত হন ট্রাঙ্কারের চালক। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানা পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ