সুবর্ণ সুযোগ! শীঘ্রই ডাক বিভাগে ৪০০০০ নিয়োগ!
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় ডাক বিভাগ ৪০০০০ শূন্যপদ পূরণের জন্য উদ্যোগী হতে চলেছে। INDIAN POST GDS নিয়োগে ডাক বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে বলে খবর। এই নিয়োগ প্রক্রিয়ায় ৪০০০০ শূন্যপদ পূরণ করা হবে।
জানা যাচ্ছে, পোস্ট মাস্টার, সহকারী পোস্ট মাস্টার, ডাক সেবক ও শাখা পোস্ট অফিসের শূন্যপদ গুলি পূরণ করা হবে। আগামী আগস্টে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। ১৮ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়া মাধ্যমিকের নম্বরের ওপর ভিত্তি করে তৈরি মেধা তালিকার ওপর নির্ভর করবে। জানা যাচ্ছে, মাধ্যমিকের নম্বরের ওপর একটি মেধা তালিকা তৈরি হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনের ভিত্তিতেই তৈরি হবে সেই তালিকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ