Job Update: অষ্টম ও দ্বাদশ পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি সংস্থায় নিয়োগ, এখনি আবেদন করুন
কেন্দ্রীয় সরকারি সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সংস্থার অধীনে এমটিএস ও লোডার পদে নিয়োগের আবেদন গ্রহন চলছে।
এমটিএস পদে ১টি এবং লোডার পদে ১৪টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা— এমটিএস পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এবং লোডার পদে আবেদনের জন্য স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। একই সঙ্গে চাকরিপ্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে।
বয়সসীমা— এমটিএস পদে ইচ্ছুক আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। লোডার পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
আবেদন ফি— তপশিলি শ্রেণীর আবেদনকারী এবং আর্থিক অনগ্রসর সহ শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের ৫৩১/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের ৮৮৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনকারীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। এর জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজিস্ট্রেশন করে নেবেন।
আবেদনের শেষ তারিখ— ৩১ মে, ২০২৪।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ