Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS Result 2024 : রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার

HS Result 2024 : রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার

pratichi roy talukdar


উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ এবং রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। সে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে সে। মাধ্যমিকে ৬৮২ পেয়েছিল প্রতীচী।

প্রতীচি জানায়, প্রতিদিন দিনে ১০ ঘন্টা পড়াশোনা করত ।  উচ্চমাধ্যমিকে ৭ জন গৃহশিক্ষক ছিল তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। 

পড়াশোনা ছাড়াও প্রতীচী গান, ছবি আঁকা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। শ্রেয়া ঘোষালের গান রয়েছে পছন্দের তালিকায়। এছাড়াও অবসরে গল্পের বই পড়া পছন্দ করে প্রতীচী। 

বাবা প্রণব তালুকদার জেনকিন্সের কেমেস্ট্রির শিক্ষক। প্রতীচী ইঞ্জিনিয়ারিংয়ে র‍্যাংক করে আছে বলে জানান প্রণববাবু।

ফলাফল প্রকাশ হতেই আনন্দের ঢেউ কোচবিহারে। প্রতীচের বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন NBSTC এর চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code