Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলার ক্ষমতা হারিয়েছেন, কোলে করে এসে ভোটদান এক ব্যক্তির

চলার ক্ষমতা হারিয়েছেন, কোলে করে এসে ভোটদান এক ব্যক্তির 



চলার ক্ষমতা হারিয়েছেন, কোলে করে এসে ভোটদান ইংরেজবাজার ৫১ নম্বর নির্বাচন ক্ষেত্রের ১৩৮ নম্বর বুথে।



আজ গণতন্ত্রের উৎসব, লোকসভা নির্বাচনের তৃতীয় পর্ব। ভোটগ্রহণ পর্ব চলছে মালদায়। সকাল থেকেই দেখা গেছে মালদায় বিভিন্ন বুথগুলিতে লম্বা লাইন। ভোট দিতে উৎসাহী ভোটাররা, গণতন্ত্রের এই উৎসবে শামিল হতেই সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। তবে একটু অন্যরকম চিত্র ধরা পরল মালদার ১৩৮ নম্বর বুথে।




চলার ক্ষমতা নেই, ঠিকমতো হাঁটতে পারেন না। তবে নিজের ভোট দানের ব্যাপারে আগ্রহী ভদ্রলোক। টোটো করে এসেছেন ভোট দিতে। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, চলার ক্ষমতা হারিয়েছেন। বাড়ির পরিবারে সদস্যদের সঙ্গে এসেছেন ভোট দিতে। তার পরিবারের সদস্যরা তাকে টোটো করে নিয়ে এসেছেন। দেখা গেল তাকে কোলে করে নিয়ে একজন ভোট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code