বাসন্তীরহাটে দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ানের
বাসন্তীরহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু লাঙ্গুলিয়া টু গ্রামের এক আর্মি জওয়ানের। রবিবার সকাল দশটা নাগাদ এই খবর জানান তার পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাত এগারোটা নাগাদ বাসন্তীরহাট বাজার সংলগ্ন এলাকায় দিনহাটা বলরামপুর রোডে বাইক চালিয়ে বাড়ি আসছিল অপু বর্মন। সেই সময় তার বাইকের সামনে চলে আসে একটি কুকুর। কুকুর টিকে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় অপু বর্মন।
এরপর রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দিনহাটার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে গেলেও সেখানে ভর্তি না নিলে পরে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু বর্মন কে মৃত বলে ঘোষণা করে।
পরিবার জানায় অপু বর্মন একজন আর্মি জওয়ান। আর এই আর্মি জওয়ান এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ লাঙ্গুলিয়া টু গ্রাম জুড়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ