Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBP: শেষ সুযোগ! রাজ্য পুলিশে আবেদন করুন আজই

শেষ সুযোগ! রাজ্য পুলিশে আবেদন করুন আজই 


WBPRB



ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিপিআরবি) আজ 7 এপ্রিল, 1,131টি সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র শাখা) এবং সাব-ইন্সপেক্টর (সশস্ত্র শাখা) শূন্যপদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ দিন। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন বোর্ডের ওয়েবসাইট, prb.wb.gov.in-এ গিয়ে।


বয়সসীমা: আবেদনকারীকে ০১/০১/২০২৪ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ।


আবেদন কারীকে বাংলা লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদের জন্য ১৯৬১ সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে।


বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন:



আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে, প্রার্থীদের একটি এডিট উইন্ডো প্রদান করা হবে যারা তাদের ব্যক্তিগত তথ্য (স্থায়ী রাজ্য, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি ব্যতীত) ইতিমধ্যেই তাদের আবেদনপত্রে জমা দেওয়া তথ্য সঠিক করতে চান। 10 থেকে 16 এপ্রিলের মধ্যে সাত দিনের জন্য খোলা থাকবে এডিট করার প্রক্রিয়া। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code