প্রচার করে ফেরার সময় অধীরকে গো ব্যাক স্লোগান তৃণমূলের, তৈরি উত্তেজনা
ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচার কাজ। বিভিন্ন দলের প্রার্থীরা জোড় কদমে চালাচ্ছে প্রচার। বহরমপুর লোকসভা কেন্দ্রে শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা মোড় পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারেন। প্রচার সেরে গাড়ীতে ফেরার পথে তৃনমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায় এবং গো ব্যক স্লোগান দেয়।
ঘটনায় বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বাঁধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে। তৃনমূল কর্মীদের অভিযোগ অধীর চৌধুরী গাড়ী থেকে নেমে এসে একজনের গায়ে হাত তোলে। ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার এমন অভিযোগ তুলে দাবী করে তাকে ভুল শিকার করতে হবে।
এদিকে, অধীর চৌধুরীর বক্তব্য, তৃনমূল তার চুল্লুখোড়দের দিয়ে আমার প্রচার আটকাবে তা মানবো কেনো। নেশা করে গো-ব্যাক বলবে প্রতিবাদ তো করবোই আর সেটাই করেছি। চারিদিকে সিসিটিভি আছে দেখলেই প্রমান পাবে আদৌ গায়ে হাত দিয়েছি কিনা৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ