Latest News

6/recent/ticker-posts

Ad Code

উর্দি পড়া অবস্থায় নেশায় রাস্তায় গড়াগড়ি রাজ্য পুলিশ কনস্টেবলের

উর্দি পড়া অবস্থায় নেশায় রাস্তায় গড়াগড়ি রাজ্য পুলিশ কনস্টেবলের 

Police


বোলপুর, বীরভূম: 



বোলপুরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পড়ে গড়াগড়ি দিতে দেখা গেলো, কার্যত হাঁসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে। 




বোলপুর থানার লজমোড়ে একটি মদের দোকানের উল্টোদিকে উর্দি পড়ে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেলো। বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাঁসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে। এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কী করে ডিউটি চলাকালীন উর্দি পড়ে মদ খেতে পারে।




জানা গিয়েছে,ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি। উর্দি পড়ে দীর্ঘক্ষণ ওই লজমোড়ে এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন,‘ অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে।’ পড়ে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায়।




সংবাদমাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code