প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা শহরে মিছিল ও কর্মীসভা
কোচবিহার ১নং (তপ:) কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ডব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা শহরে মিছিল ও কর্মীসভা করলো সিপিআই (এম)। আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এদিনের এই কর্মীসভাতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এদিনের কর্মীসভাতে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ রায়, জেলা সম্পাদক অনন্ত রায়,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন,প্রবীর পাল,জেলা কমিটির সদস্য, দিলীপ সরকার, দেবেন বর্মন, শুভ্রালোক দাস, এন্দদুল হক, সহ অন্যান্যরা।
সভা শেষে দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে থেকে চওড়াহাট পর্যন্ত মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে।
দিনহাটা সহ কোচবিহার জেলার সন্ত্রাস রুখে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, বোমা বাজি বন্ধ করতে, গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে বিজেপি-তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি ও দুর্নিতীর বিরুদ্ধে, বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয় মিছিল থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ