আচমকা আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল
চলছে আইপিএল ২০২৪-এর আসর। এর মাঝেই আচমকা আইপিএল থেকে সড়ে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) দল দেখে চমকে উঠেছিলেন অনেকে। তৈরি হয়েছিল আশঙ্কা। জানা গেল মানসিক ও শারীরিকভাবে তরতাজা হওয়ার জন্য আইপিএল (IPL 2024) থেকে সাময়িক বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছিলেন ম্যাক্সওয়েল কিন্তু ফর্মের ধারের কাছেও নেই ম্যাক্সি। চলতি আইপিএলে তিনি নিষ্প্রভ। ৬ ইনিংসে মাত্র ৫.৩৩ গড়ে ৩২ রান করেছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে তাঁকে না দেখায় প্রথমে মনে করা হচ্ছিল চোটের খপ্পরে পড়েছেন বোধ হয় কিন্তু না তিনি মানসিক ও শারীরিক ভাবে তরতাজা হতেই হায়দরাবাদের বিরুদ্ধে টিমে ছিলেন না।
কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, আমার মনে হয়েছে নিজেকে মানসিক ও শারীরিক বিশ্রাম দেওয়ার এটাই আদর্শ সময়। যাতে যখন টুর্নামেন্টে ফিরব, মানসিক ও শারীরিক দিক থেকে এমন জায়গায় থাকব যাতে ম্যাচে প্রভাব ফেলতে পারি। এবার ঠিক তাই হল আপাতত আইপিএল থেকে সড়ে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ