Lok Sabha Election 2024: কানহাইয়া কুমারকে টিকিট দিল কংগ্রেস, কোন আসনে লড়বেন?
১৯শে এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে জোর প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হল কানহাইয়া কুমারকে। উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে লড়বেন দলের তরুণ মুখ কানহাইয়া কুমার। এই আসনে বিজেপি প্রার্থী করেছে মনোজ তিওয়ারিকে।
২০১৯ সালে তিনি বিহারের বেগুসরাই আসন থেকে সিপিআইয়ের টিকিটে লড়েছিলেন কানহাইয়া। বিজেপির গিরিরাজ সিংহের কাছে হেরে যান তিনি। ২০২১-এ যোগ দেন কংগ্রেসে। এবার দ্বিতীয়বার কংগ্রেসের টিকিটে লড়াই করতে নামছেন তিনি।
উত্তর-পূর্ব দিল্লি আসনটিতে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী মনোজ তিওয়ারি এই কেন্দ্র থেকে দু-দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে এই ভোজপুরি অভিনেতা তথা রাজনীতিক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতকে পরাজিত করেছিলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ