ছক্কার হ্যাটট্রিক, ৪২-এও তুললেন ঝড়, নয়া নজির গড়লেন ধোনি
ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে ২৫০ তম ম্যাচ খেলতে নামেন মহেন্দ্র সিং ধোনি। এই ফর্ম্যাটে বিরাট কোহলির পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একটি নির্দিষ্ট দলের হয়ে ২৫০ বা তার ও বেশি ম্যাচে খেলার নজির গড়লেন ধোনি। আর ঠিক এদিনই গড়ে ফেললেন নয়া নজির। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে (IPL 2024) নয়া নজিরের মালিক হলেন মাহি।
আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিন বলে ছক্কা হাঁকিয়ে যেমন ছক্কার হ্যাটট্রিক গড়লেন তেমনিই প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিন বলে ছক্কা হাঁকানোর নজির গড়লেন। যা এর আগে কোনো ভারতীয় করতে পারেনি।
এদিন ইনিংসের একদম শেষ ওভারে ব্যাট করতে নামেন ধোনি। আট নম্বরে ব্যাট করছেন ধোনি। বল হাতে মুম্বাই অধিনায়ক হার্দিক। ২০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বল সোজা গ্যালারির বাইরে পাঠান মাহি। শেষ বলে ব্যাট ঘুরিয়েও ছক্কা হয়নি, দুই রানে সন্তুষ্ট থাকতে হয় ক্যাপ্টেন কুলকে। ততক্ষণে অবশ্য আইপিএলে নজির গড়ে ফেলেছেন ‘মাত্র’ ৪২ বছর বয়সে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ