Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS Result 2024: সকালে নয়, তাহলে কখন দেখা যাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট?

HS Result 2024: সকালে নয়, তাহলে কখন দেখা যাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট?

HS Result 2024


সাধারণত ফল ঘোষনার দিন সকাল সকাল ফল জানা যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার। কিন্তু এবার আর সকালে নয় ফল জানা যাবে দুপুরে। আগামী ৮ মে (বুধবার) ফল ঘোষনা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। তার আগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের (WBCHSE) তরফে জানানো হলে দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।



জানা যাচ্ছে, দুপুর ১টায় সাংবাদিক বৈঠকে ফল প্রকাশের আরও ২ ঘন্টা পর অনলাইনে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। মার্কশিটের সফট কপি ডাউনলোড করতেও পারবে পরীক্ষার্থীরা। আগামী ১০ মে (শুক্রবার) সকাল ১০ টা থেকে সংসদের চারটি আঞ্চলিক অফিস-সহ ৫৫টি কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা হবে।



সারা দেশে চলছে সাধারণ নির্বাচন। আমাদের রাজ্যেও চলছে ভোট গ্রহন। এর মাঝেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণের পরদিনই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। ফল ঘোষনার দুই দিন পর মিলবে মার্কশিট ও সার্টিফিকেট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code