Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্লাস্টিকের ট্রে তৈরির কারখানা

বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্লাস্টিকের ট্রে তৈরির কারখানা

Fire


ভাঙড়:

রবিবার দুপুরে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত অনন্তপুর এলাকার একটি প্লাস্টিকের ট্রে তৈরির কারখানা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই প্লাস্টিকের ট্রে তৈরীর কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় পোলেরহাট থানাতে । পাশাপাশি খবর দেওয়া হয় দমকালকেও ।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পোলেরহাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় কোনো লাভ না হওয়ায় পরবর্তীকালে আরও দুটি ইঞ্জিন নিয়ে আসা হয় । এরই মধ্যে একটি ইঞ্জিন কাজ করার সময় ঘটনাস্থলেই বিকল হয়ে যায়। এরফলে দুটি ইঞ্জিনের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা । প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে । কি কারনে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছেন দমকলের আধিকারিকরা।

এদিনের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনেন । যদিও দমকলের ইঞ্জিন দেরিতে আসার কারণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। যদিও অত্যন্ত ঘিঞ্জি এলাকা থাকার কারণে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ঢুকতে দেরি হয় বলে জানান দমকলের আধিকারিকরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code