Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুরু হল শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ

শুরু হল শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ 

poll start


নির্বাচন কমিশনের নিয়ম মেনে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় শুরু হল শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া।


এদিন দিনাটা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে পোলিং অফিসাররা গিয়ে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভোট প্রদান করান। ভোট গ্রহণ উপলক্ষে নিরাপত্তার ব্যবস্থা ছিল যথেষ্ট কড়াকড়ি। যথারীতি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পোলিং অফিসারেরা নির্দিষ্ট ভোটারদের বাড়িতে গিয়ে তাদের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ভোট গ্রহণ করেন।


এ বিষয়ে পোলিং অফিসার ভাস্কর মজুমদার জানান এটা নির্বাচন কমিশনের এক অভিনব উদ্যোগ। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন এবং শারীরিকভাবে অক্ষম রয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট বুথে গিয়ে ভোট প্রদান করা যথেষ্ট কষ্টসাধ্য, আর সেজন্যই নির্বাচন কমিশন সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বয়স্ক এবং অক্ষম ব্যক্তিদের ভোট দানের এই সুবিধা করে দিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code