ঘরের মাঠে গুজরাটকে ১০০-র কমে গুটিয়ে জয় ছিনিয়ে নিল দিল্লী
ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে লজ্জার হার গুজরাট টাইটানসের। আহমেদাবাদে এদিন দিল্লীর বিরুদ্ধে দলগতভাবে সর্বনিম্ন স্কোর গড়ে গিলরা। ১৭.৩ ওভারে ৮৯ রানেই অলআউট হয়ে যায় গিল ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ৬৭ বল বাকি থাকে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লী।
এদিন টসে জিতে প্রথম গুজরাটকে ব্যাট করতে পাঠায় অধিনায়ক পন্থ। ব্যাট করতে নেমে গিলদের একের পর এক ব্যাটার ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরতে থাকে। একমাত্র রশিদ খান ৩১ রান তোলে। বাকি আর কেউই তেমন কিছু করতে পারেনি। দিল্লীর হয়ে মুকেশ ৩টি, ইশান ও স্টাবস ২টি করে উইকেট নেয়। ১টি করে উইকেট নেয় অক্সর ও খালিল।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি দিল্লী। চারটি উইকেট খুইয়ে জয় ছিনিয়ে নেয় দিল্লী। ম্যাকগ্রুক ২০, পোরেলের ১৫, হোপ এর ১৯-এ এগিয়ে যায় ম্যাচ। শেষমেষ পন্থের ১৬ ও সুমিতের ৯রানের ইনিংস। ৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লী। সন্দীপ ২টি, জনসন ও রসিদ ১টই করে উইকেট নেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ