Loksabha Election 2024: কোচবিহারের মাথাভাঙায় ভোটের ডিউটিতে অস্বাভাবিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের
আজ ১৯শে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার দিনেই ভোট গ্রহন চলছে উত্তরবঙ্গের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সকাল থেকেই। বুথে বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে হাজির হয়েছে ভোটাররা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি নিরাপত্তায় চলছে ভোট গ্রহন। এদিকে, মাথাভাঙায় ডিউটিরত অবস্থায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু।
জানা যাচ্ছে গরমের কারণেই স্ট্রোক করে মৃত্যু হয়েছে সেই জওয়ানের। মাথাভাঙার বাইশ গুঁড়ি হাইস্কুলে মোতায়েন ছিলেন তিনি। হঠাৎ শারিরীক ভাবে অসুস্থ হয়ে পরেন সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রাথমিক অনুমান স্ট্রোক করেই মৃত্যু হয়েছে তাঁর।
মৃত জওয়ানের নাম নীলেশকুমার নীলু। নীলেশকুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে মোতায়েন ছিলেন। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, বাহিনীর তরফে জানানো হয় বিহারের বাসিন্দা ওই জওয়ান ভোটকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। এরপরেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ