Latest News

6/recent/ticker-posts

Ad Code

চুরি করা মৌলিক অধিকার, চুরি করতে দিতে হবে - এবার রিট পিটিশন দেবে তৃনমূল বিস্ফোরক বিজেপি প্রার্থী দেবাশীষ ধর

চুরি করা মৌলিক অধিকার, চুরি করতে দিতে হবে - এবার রিট পিটিশন দেবে তৃনমূল বিস্ফোরক বিজেপি প্রার্থী দেবাশীষ ধর

Debashish Dhar


২০১৬-র এসএসসির ২৩৭৫৩ জনের নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট । চাকরি বাতিলদের বারো শতাংশ সুদের হারে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । যাকে খুশি হেফাজতে নিতে পারবে সিবিআই নির্দেশ হাইকোর্টের। 


সোমবার দুপুরে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশীষ ধর বলেন, "চুরি করে বারো লাখ, পনেরো লাখ,কুড়ি লাখ টাকার বিনিময়ে জমি জায়গা বিক্রি করে যারা চাকরি পেয়েছিল তাদের আগামীদিনে কি অবস্থা হবে এটা ভাবলেই খারাপ লাগে । এরপরেও এসএসসি চেয়ারম্যান বলে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে । পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট যদি এদের লজ্জা থাকতো । এরপর হয়তো রিট পিটিশন দেবে চুরি করা আমাদের মৌলিক অধিকার, আমাদেরকে চুরি করতে দিতে হবে । 


তিনি আরও বলেন, চুরিটা প্রতিষ্ঠা করতে চাইছে তারজন্য এখানে ওখানে দৌড়াচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে । এরপর একদিন এমনদিন আসবে পাবলিক আপনাদের বেঁধে টাকা কেড়ে নেবে । নিউটনের তৃতীয় সূত্র - 'To every action there is an equal and opposite reaction' ওয়েট করুন আপনাদের জন্য সময় আসছে । জনগণ ছেড়ে দেবে না ।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code