Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাকরি বাতিলের দিনেই বীরভূম তৃনমূলে ধস

চাকরি বাতিলের দিনেই বীরভূম তৃনমূলে ধস

TMC to BJP joining


২০১৬-র এসএসসির ২৫৭৫৩ জনের নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট । যাকে খুশি হেফাজতে নিতে পারবে সিবিআই নির্দেশ হাইকোর্টের । সোমবার এই ঐতিহাসিক রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । আর সেইদিনের দুপুরে তৃনমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসালো বিজেপি । রামপুরহাট বিধানসভাকেন্দ্রের মহম্মদবাজার বি মণ্ডলের রামপুর গ্ৰামপঞ্চায়েতের বাটেরবাঁধ গ্রামের সংখ্যালঘু পরিবারের তিনশোজন তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো । সোমবার দুপুরে সিউড়ি জেলা কার্যালয়ে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বীরভূম লোকসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর ।

বিজেপি প্রার্থী দেবাশীষ ধর বলেন, "তৃনমূলের চুরি দেখতে দেখতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে । তৃনমূলের লোকজন বিজেপিতে যোগদান করলো ।"

বিজেপিতে যোগদানকারী শেখ আইনুল বলেন, "আমাদের স্কুলে যে শিক্ষকরা চাকরি করছে তারা কাটমানি ঘুষ দিয়ে ঢুকেছে । ছেলেপিলেদের পাশ করিয়ে দিচ্ছে । অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডল কাটমানি ছাড়া কোনো কাজ করে না । আগে তৃনমূল করতাম আজ বিজেপিতে যোগদান করলাম ।"

শেখ সাগর আলি বলেন, "সাব মার্শাল,সাধারণ লাইটের জন্য বলা হলে ধোঁকা দিতো তৃণমূল ।‌ নিজের লোকদের চাকরি দিতো তৃণমূল । তাই বিজেপিতে যোগদান করলাম ।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code