Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে খুন করলো স্ত্রী! চাঞ্চল্য এলাকাজুড়ে

স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে খুন করলো স্ত্রী! চাঞ্চল্য এলাকাজুড়ে 

Husbands lover murder


স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে থেঁতলে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরূদ্ধে। ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বর থানার বেজা গ্রামে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে।



বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বুদ্ধদেব মণ্ডলের সঙ্গে গ্রামেরই প্রতিমা দাস নামে এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল। বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী পলি মণ্ডল সেই সম্পর্কের বিষয়টি জানতে পারেন। এদিন বিকেলে পলি মণ্ডল তার নিজের বাড়িতে স্বামীর প্রেমিকা প্রতিমা দাসকে ডাকেন। এরপর তাকে ভারি বস্তু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতিমা দাসের। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন।



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ুরেশ্বর থানার পুলিশ। পুলিশ গ্রামে পৌঁছতেই মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা । গ্রামবাসীদের দাবী খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন থানা থেকে পুলিশ পৌঁছায় গ্রামে। পরে অভিযুক্ত পলি মন্ডলকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code