লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই চলে এলো কেন্দ্রীয় বাহিনী
লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই জলপাইগুড়িতে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
বিহারের পাটনা থেকে আপাতত এক কোম্পানি বাহিনী এসেছে জলপাইগুড়িতে। জানা যাচ্ছে কিশানগঞ্জের ঠাকুরগঞ্জ এসএসবি ১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান তারা।
এসএসবি ইন্সপেক্টর জিজিংমেড বর সইকিয়া জানান, আপাতত জলপাইগুড়িতেই থাকবেন তারা। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী আসার চিঠি জেলার বিভিন্ন কলেজ ও স্কুলে পৌঁছে গেছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে চলে এসেছে এক কোম্পানি বাহিনী।
কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য আগে থেকেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বলে জানান এক পুলিশ কর্মকর্তা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ