কোচবিহারে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়
কোচবিহার:
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখতে কোচবিহারে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়।
সোমবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে কোচবিহারের একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কোচবিহারের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বোর্ড সমস্ত রকম ব্যবস্থা করেছে তবে কিছু লোক উদ্দেশ্য প্রনোদিতভাবে কিছু ছাত্র-ছাত্রীকে সামনে দিয়ে এই কাজগুলো করানোর চেষ্টা করছে।
রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার ব্যবস্থা কেমন রয়েছে তা দেখতেই তার এই পরিদর্শন । সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, সব ঠিকঠাকই রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ