কলকাতা, সংবাদ একলব্য: দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। রাজ্যে এবছর দুই দফায় হয়েছে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোটগ্রহণ হয় ২৩ শেষ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট গ্রহন হয় ২৯শে এপ্রিল। শান্তিপূর্ণ নির্বাচনের নজির হয়েছে বাংলায়। প্রথম দফায় কোনো বুথে রি-পোল না হলেও দ্বিতীয় দফায় হতে চলেছে রি-পোল। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে আপাতত ১৫টি বুথে রি-পোল ঘোষনা করা হয়েছে। তবে আরও কোনো বুথে রি-পোল প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখছে কমিশন এমনটাই সূত্রের খবর।
কবে রি-পোল?
কমিশনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। কোন কোন বুথে রি-পোল হবে তার তালিকাও দিয়েছে কমিশন। শনিবার ওই কেন্দ্রগুলিতে আবার ভোটগ্রহণ হবে। তবে আপাতত এই তালিকায় ফলতা বিধানসভা কেন্দ্রের কোনও বুথে পুনর্নির্বাচন হবে কি না, তা এখনও ঘোষণা করেনি কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি লিখে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে কমিশন। জানানো হয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কোন কোন বুথে ফের নির্বাচন?
- 46 উত্তর ইয়ারপুর F.P. স্কুল, Room No. 2
- 126-নাজরা F.P. স্কুল, Room No. 1
- 127 নাজরা F.P. স্কুল, Room No. 2
- 128 দেউলা F.P. স্কুল, Room No. 1
- 142 ঘোলা নয়াপাড়া গার্লস হাই স্কুল Room No. 2
- 214 একতারা মলয়া F.P. স্কুল, Room No. 1
- 215 একতারা মলয়া F.P. স্কুল, Room No. 2
- 216 একতারা মলয়া ধোরা F.P. School, Room No. 1
- 230 বাহিরপুয়া কুরকুরিয়া F.P. School, Room No. 1
- 231 বাহিরপুয়া কুরকুরিয়া F.P. School, Room No. 2
- 232 বাহিরপুয়া কুরকুরিয়া F.P. School, Room No. 3
- 117 বাগদা জুনিয়র হাই স্কুল
- 179 চন্দ্র F.P. স্কুল, Room No. 2
- 194 হরিদেবপুর F.P. School
- 243 রায়নগর F.P. School, Room No. 2
ফলতায় কি পুনর্নির্বাচন হবে?
এদিকে ফলতা বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুনর্নির্বাচন হবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। কারণ ভোটের দিন এই বিধানসভায় একাধিক ১৭০ এবং ১৮৯ নম্বর বুথের ইভিএমে ‘টেপ’ লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, ফলতায় পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনিতে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। কমিশন সূত্রে খবর, ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। সূত্রের খবর ৩০টি বুথে হতে পারে পুনর্নির্বাচন। তবে এখনও কিছু স্পষ্ট জানায় যায়নি কমিশন।
ভোটগ্রহণ পর্বে ওই দুই বিধানসভা কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় পুনর্নির্বাচন করানোর আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কয়েক জন প্রার্থীর তরফে। পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে কি না, তা স্ক্রুটিনি করে দেখে সিদ্ধান্ত নেয় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনির বিষয় খতিয়ে দেখে সুব্রত রিপোর্ট দেয় কমিশনকে। তার পরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানানো হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ