Latest News

6/recent/ticker-posts

Ad Code

কংগ্রেস প্রধানের বাড়িতে তৃণমূলের হামলার অভিযোগ, উত্তপ্ত কালিয়াচক

কংগ্রেস প্রধানের বাড়িতে তৃণমূলের হামলার অভিযোগ, উত্তপ্ত কালিয়াচক 

Kaliachak


মালদাঃ

কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক।শুক্রবার সকালে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি হামলা চালায় কংগ্রেস প্রধানের বাড়িতে। কালিয়াচকের সিলামপুর ২ পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবির স্বামী নাসিরুদ্দিন শেখ ও দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেই অভিযোগ । 



প্রধান ফিরোজা বিবি ও তার স্বামী পঞ্চায়েতের অডিট করাতে কলকাতা গিয়েছিলেন। রাতেই কলকাতা থেকে বাড়ি ফিরে। এদিন সকালে তার বাড়ির সদর দরজায় কয়েকজন কড়া নাড়ায় এবং দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। 



তৃণমূল দুষ্কৃতীরা প্রধানের স্বামী নাসিরুদ্দিন কে হাসুয়া দিয়ে কোপাতে শুরু করে। তাকে ছুটাতে আসে তার স্ত্রী ও তার দুই ভাই। তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক তিনজনকে কুপিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাই দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাই সিলামপুর গ্রামীন হাসপাতালে। 



তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসোগরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code