Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সড়ে দাঁড়ালেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সড়ে দাঁড়ালেন বিরাট কোহলি 

Virat Kohli


বড় খবর! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই নেই বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে সেকথা জানালেও বিরাট কোহলির না খেলার কারণ জানায়নি বোর্ড। ফলে ফ্যানদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল। কেন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না বিরাট তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে।



ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, বিরাট কোহলি বোর্ডের কাছে প্রথম দুই টেস্টে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। আর এই বিবৃতি জারির পরেই জল্পনা তবে কি অন্তঃসত্ত্বা বিরাটের স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা?



ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।'



ভারতীয় ক্রিকেট বোর্ডের দলের অন্যান্য সদস্যদের প্রতি আস্থা আছে বলেই জানিয়েছে। টেস্ট সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্সে এর কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছে বোর্ড। তবে কি কারণে এই ছুটি নিচ্ছে তা জানায়নি বোর্ড। ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে জল্পনা না বাড়ানোর বার্তাও দিয়েছে বোর্ড। তবে কে হবেন বিরাটের পরবর্তি সেনিয়ে এখনও কিছু জানানো হয়নি। পরে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code