ক্রীড়া প্রতিযোগিতা থেকে বঞ্চিত উচ্চ প্রাথমিকের পড়ুয়ারা
বলা হয় খেলা ধুলা শিক্ষার অঙ্গ। আবার চরিত্র গঠনের ক্ষেত্রেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেই খেলাধুলা থেকে বঞ্চিত জেলার সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাই।
শীতকালের আমেজ আসা মানেই বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে দাদা দিদি ও ভাই বোনদের খেলা দেখে তাদেরও মন কেমন করে ওঠে। তাদের ইচ্ছে করে খেলতে। সেই প্রাথমিকের গন্ডী পেরিয়ে আসার পর অনেক দিন আর খেলা হয়না।
বিদ্যালয়ে শিক্ষকদের উদ্যোগে মাঝে মাঝে প্রীতির ক্রিকেট ম্যাচ হলেও তারা সরকারি ভাবে বা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পড়ুয়াদের কোনো খেলার ব্যবস্থা নেই। এমনকি খেলার জন্য প্রয়োজনীয় অর্থ পর্যন্ত এদের জন্য বরাদ্দ হয় না বলে খবর। দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, জিমন্যাস্টিকস, ডিসকাস থ্রো সহ আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা খেলা থেকে বঞ্চিত এই পড়ুয়ারা। এমনই অভিযোগ করল সাহেবগঞ্জ উচ্চ প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ